২ সেপ্টেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ে আংশিক উদ্বোধন

Ayesha Siddika | আপডেট: ১৪ আগস্ট ২০২৩ - ০৫:৫৭:০১ পিএম

ডেসক্ নিউজ : আগামী ২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আংশিকভাবে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার রাজধানী ঢাকার সেতু ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। কাদের জানান, ওই দিন এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে ফার্মগেট অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন করবেন বলেও জানান সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাই-সাইকেল, থ্রি-হুইলার চলবে না। আপাতত মোটরসাইকেলও চলবে না। এর আগে আমরা একদিনে শত সেতু উদ্বোধন করেছি। এবার আমরা দেড়শ সেতু প্রস্তুত করছি। শিগগির উদ্বোধনের তারিখ জানানো হবে।

 

 

কিউটিভি/আয়শা/১৪ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:৫৫

▎সর্বশেষ

ad