ব্রেকিং নিউজ
রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের, নতুন জ্বালানি সংকটের শঙ্কা বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮ বিএনপি ধর্মীয় বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না : মির্জা ফখরুল সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ?

চট্টগ্রামে প্লাস্টিক-পলিথিনের প্যাকেট বাড়াচ্ছে জলাবদ্ধতা: চসিক মেয়র

Ayesha Siddika | আপডেট: ০৯ আগস্ট ২০২৩ - ০৮:৪১:৪৪ পিএম

ডেস্ক নিউজ : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, নালা-খালে অবাধে প্লাস্টিক-পলিথিন আর ককশিট নিক্ষেপের জন্য চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যা তীব্র হচ্ছে। বুধবার (০৯ আগস্ট) চাক্তাই খালের চামড়া গুদাম ব্রিজের নিচে বাঁধে চলমান জলাবদ্ধতা নিরসন কার্যক্রম পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর হাজী নুরুল হক প্রমুখ।

চসিক মেয়র বলেন, জনগণ সচেতন হওয়ায় নগরীতে আবাসিক এলাকার বর্জ্য ব্যবস্থাপনা এখন অন্য যে কোনো সময়ের চেয়ে সুশৃঙ্খলভাবে চলছে। তবে অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান প্লাস্টিক-পলিথিনের প্যাকেজিং ব্যবহার করছে এবং সেসব প্যাকেজিং যথাযথভাবে চসিকের কাছে পৌঁছাচ্ছে না। যেমন অনেক দোকান ওয়ান টাইম কাপ ও পলিথিনের প্যাকেজিং এর পণ্য বিক্রি করছে।

সে পণ্য ব্যবহারের পর দোকানে বিন না থাকায় প্যাকেজিংটি দোকানদার ও সাধারণ মানুষ সরাসরি রাস্তা বা নালায় ফেলছে। এসমস্ত প্যাকেজিং প্রোডাক্ট অপচনশীল। তাই নালায় জমে জলাবদ্ধতা তীব্রতর হচ্ছে। এজন্য শীঘ্রই যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান ময়লার বিন না রেখে দোকানের ময়লা সরাসরি নালায় ফেলছে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

 

 

কিউটিভি/আয়শা/৯ অগাস্ট ২০২৩,/রাত ৮:৩৪

▎সর্বশেষ

ad