ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

কোমর পানিতে ডুবে আছে চট্টগ্রাম

superadmin | আপডেট: ০৬ আগস্ট ২০২৩ - ০৭:২৭:৪৫ পিএম

ডেস্কনিউজঃ টানা ৩ দিনের ভারী বৃষ্টিপাতে একাকার হয়ে গেছে চট্টগ্রামের রাস্তা-ঘাট। হাঁটু থেকে কোমর পর্যন্ত পানিবন্দি নগরীর বিভিন্ন এলাকা। নগরবাসীকে রীতিমতো পানির নিচে বসবাস করতে হচ্ছে। বৃষ্টিতে যেসব এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল সেসব এলাকা থেকে এখনো পানি সরেনি।

এদিকে, জলাবদ্ধতার কারণে নগরীর অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছে।

রোববার নগরীর বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা গেছে, অনেক জায়গায় ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। ষোলশহর, মুরাদপুর, বহদ্দারহাট, শুলকবহর, কাপাসগোলা, বাদুরতলা, চকবাজার ডিসি রোডসহ নগরীর নিচু এলাকার জনসাধারণ জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নগরীতে ২১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া রোববার সকাল ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ১৪৭ মিলিমিটার হয়েছে। সকাল থেকেই বৃষ্টি অব্যাহত থাকলেও এর তীব্রতা বাড়তে থাকে সকাল ৯টার পর। এতে নগরীর বিভিন্ন সড়কে পানি জমে কোমর সমান হয়ে যায়।

আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে এ বৃষ্টিপাত হচ্ছে। এ অবস্থা কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

নাহিদা/০৬.০৫.২০২৩/ সন্ধ্যা ৭.২০

▎সর্বশেষ

ad