ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

শাহনাজ পারভীন মিতা’র কবিতাঃ এক বর্ষা রাত

superadmin | আপডেট: ০৫ আগস্ট ২০২৩ - ১১:৫২:৫৭ পিএম

 এক বর্ষা রাত
—————–
এক বর্ষা রাতে তোমার কাছে যাবো
তোমার ওই চিলেকোঠার ঘরে,
চুপি চুপি দুহাতে নুপূর , নৈঃশব্দ্যে,
অভিসারের দীর্ঘ রজনী ,প্রেমের নিনাদে।
মনের মাঝে তীব্র সমুদ্র গর্জন
উত্তাল ঢেউ অসীম আহ্বান।

যেখানে হাত বাড়ালেই ঝুম বৃষ্টি
ছুঁয়ে যাবে আমায় নিঃসীম দৃষ্টি।
অবাক বিস্ময়ে জীবনের কলতানে
বৃষ্টির জল ছুঁয়ে গহন গোপন গানে।

গভীর অনুরণনে জলপ্রপাত
তুমি দেবে তো সেই বর্ষা রাত,
একটানা রিমঝিম সুরে সুরে
একান্ত আমার আমারই করে।

দুজনে ঝুম বর্ষায় সিক্ত মায়ায়
শব্দ ছন্দের গান বাঁধবে দুটি হৃদয়,
দুচোখ ছুঁয়ে ছুঁয়ে নিবিড় আবেগে
রিমঝিম রিমঝিম একটানা বেহাগে।

তখন কি তুমি আমার কবিতা হবে
প্রিয় কবির ,কোনো প্রিয় কবিতা!
কখনও নির্মলেন্দু গুণের প্রেমের
কবিতা ,গভীর অনুরণনে সংগীতে।

অনুভবে অনুপম মনের খেলাঘরে
তুমি আমি শব্দ ছন্দে ,ঝুম বৃষ্টিপাতে।

যা বয়ে চলে আমার অনুভবে ছন্দে
প্রেমের বন্যায় রক্ত কনিকায় কলেবরে।

তুমি প্রেম হও ,তুমি গান হও,
তুমি বৃষ্টির সুর হও ,আমার নুপূরের,
ছম ছম করে বেজে যাও অবিরত,
আমারই মাঝে নৈঃশব্দ্যে প্রতিনিয়ত।

কবি পরিচিতিঃ লেখিকাঃ শাহনাজ পারভীন মিতা সোশ্যাল মিডিয়ায় একটি পরিচিত মুখ। ফেসবুকের টাইমলাইনে মাঝে মাঝে ঝড় তুলেন মিতা। জীবনের খন্ড চিত্র আঁকতে পারদর্শিনী শাহনাজ পারভীন মিতা ফেসবুক গ্ৰুপ মেইন্টেইন করেন সহপাঠিদের নিয়ে। এবারের বইমেলা ২০২৩ এ তাঁর কাব্যগ্রন্থ কাব্যপ্রেমী পাঠকদের মাঝে ব্যাপক আলোচিত হয়েছে।

 

 

কিউএনবি/নাহিদা/০৫.০৮.২০২৩/রাত ১১.২৫

▎সর্বশেষ

ad