আওয়ামী লীগ সন্ত্রাসী দল: ফখরুল

Ayesha Siddika | আপডেট: ০১ আগস্ট ২০২৩ - ০৩:৪৫:৫৭ পিএম

ডেস্ক নিউজ : মঙ্গলবার (১ আগস্ট) সরকার পতনের একদফার আন্দোলন ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে হামলা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলার প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ করে বিএনপি। কেরানীগঞ্জ থানা বিএনপির এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, বিএনপির গণআন্দোলন দেখে সরকার ভয় পেয়ে অন্য পথে হাঁটছে বলেই নিজেরা আগুন দিয়ে বিএনপির ওপর দায় চাপাচ্ছে ক্ষমতাসীনরা। জনগণের দৃষ্টি ভিন্নখাতে নিতেই গয়েশ্বরকে খাওয়ানোর নাটক করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

অবিলম্বে সরকারের পদত্যাগের মাধ্যমে দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কঠোর আন্দোলনের মাধ্যমে সরকার পতনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

 

 

কিউটিভি/আয়শা/০১ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:৪৫

▎সর্বশেষ

ad