
ডেস্ক নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হিরো আলম বাচ্চা ছেলে, ভেবেছিলাম অন্তত তাকে ভোটটা করতে দেবে। কিন্তু আওয়ামী লীগ তাকেও ভোট করতে দেয়নি। খুব কষ্ট পেয়েছি আমি। ওরা এ দেশকে বাপের তালুকদারি মনে করে।
তিনি বলেন, আওয়ামী লীগ অন্যায়ভাবে সংবিধান লঙ্ঘন করে জোর করে ক্ষমতায় বসে আছে। তারা নিশ্চিত, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে জিততে পারবে না। ১০টার বেশি আসন পাবে না। সরকার গণতন্ত্রবিরোধী হলেও তারা বাইরে দেখাতে চায় যে তারা গণতন্ত্রের পক্ষে।
কিউটিভি/আয়শা/২৪ জুলাই ২০২৩,/বিকাল ৩:৩০






