খালেদা জিয়ার রাষ্ট্রক্ষমতা দখলের প্রমাণ তুলে ধরলেন জয়

Ayesha Siddika | আপডেট: ২১ জুলাই ২০২৩ - ০১:৫০:০৭ পিএম

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (১৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি: সন্ত্রাসীদের দিয়ে ক্ষমতা দখল এবং খুনিদের নিয়ে সংসদ গঠন’ শিরোনামে তথ্যচিত্রসহ একটি পোস্ট দেন তিনি।

 

ফেসবুকে সজীব ওয়াজেদ জয়ের  স্ট্যাটাস

 

 
এর আগে গত বুধবার (১৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অপর একটি তথ্যচিত্র আপলোড করে পোস্ট দেন জয়। সেখানে জয় লেখেন, ‘১৯৭১ সালে পাকিস্তানিদের কাছ থেকে বিজয় ছিনিয়ে আনার পরও বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সংগ্রাম করতে হয়েছে আরও অনেক বছর। ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশে শুরু হয় পাকিস্তানি ধারার স্বৈরশাসন।’
 
প্রধানমন্ত্রীর পুত্র আরও লেখেন, ‘নিজেদের অপশাসনকে বৈধতা দিতে আইয়ুব-ইয়াহিয়ার মতোই পদ্ধতি অবলম্বন করে দেশের গণতন্ত্রকে ভুলুন্ঠিত করে মোশতাক, জিয়া ও এরশাদ। স্বাধীনতার পর থেকে স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামীকে এ দেশের রাষ্ট্রপ্রধানেরাই শোষণ করে দেশে রাজনীতি করার সুযোগ দেয়। আবারও পাকিস্তানের গোলামী করার আকাঙ্ক্ষায় দেশকে ডোবাতে থাকে দিনের পর দিন। এই স্বৈরাচারী-উগ্রবাদীদের হিংস্র থাবার মোকাবিলা করে দেশে বার বার গণতন্ত্র ফিরিয়ে আনে আওয়ামী লীগ।’

 

 

কিউটিভি/আয়শা/২১ জুলাই ২০২৩,/দুপুর ১:৪৮

▎সর্বশেষ

ad