
ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, প্রখ্যাত সঙ্গীতশিল্পী বুলবুল মহালনবীশের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি প্রয়াত বুলবুল মহালনবীশের পবিত্র আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বুলবুল মহলানবীশ ১৯৫৩ সালের ১০ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি একাধারে কবি, লেখক, সংগীতশিল্পী, নাট্যশিল্পী ও আবৃত্তিশিল্পী ছিলেন। তিনি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম জনপ্রিয় শিল্পী। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালির বিজয়ের ঐতিহাসিক ক্ষণে কালজয়ী ‘বিজয় নিশান উড়ছে ঐ’ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন।
কিউটিভি/আয়শা/১৪ জুলাই ২০২৩,/বিকাল ৩:৩০






