সেন্টমার্টিন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য সত্য: স্বরাষ্ট্রমন্ত্রী

Ayesha Siddika | আপডেট: ২২ জুন ২০২৩ - ০৭:৪৮:৫৫ পিএম

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার (২২ জুন) রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয় বলে জানান আওয়ামী লীগের এ নেতা।

এদিকে আজই (বৃহস্পতিবার) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সেন্টমার্টিন ইস্যুতে প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়েছেন বলে অভিযোগ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি কখনো দেশের স্বার্থ বিকিয়ে দেয়নি, বরং সরকার তা করছে। প্রধানমন্ত্রীর বক্তব্য ভিত্তিহীন, মিথ্যা।

বিএনপি ও জনগণ তাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এক ইঞ্চি মাটিও কাউকে নিতে দেবে না বলেও জানান তিনি। প্রসঙ্গত, বুধবার (২১ জুন) দুপুরে গণভবনে সুইজারল্যান্ড ও কাতার সফর শেষে পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনে সেন্টমার্টিন বিক্রি করে ক্ষমতা চান না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি কি এবার দেশ বিক্রি করবে? নাকি সেন্টমার্টিন বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় আসতে চায়? এটা আমাকে দিয়ে হবে না। কাউকে দেশ বিক্রি করতে দেবেন না বলেও জানান তিনি।

 

 

কিউটিভি/আয়শা/২২ জুন ২০২৩,/সন্ধ্যা ৭:৪৫

▎সর্বশেষ

ad