নিজেরা ব্যর্থ হয়ে বিদেশি শক্তিকে কাজে লাগাতে চায় বিএনপি: কাদের

Ayesha Siddika | আপডেট: ১৯ জুন ২০২৩ - ০৮:২২:৩৫ পিএম

ডেস্ক নিউজ : সোমবার (১৯ জুন) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণ নির্বাচন হলে হেরে যাওয়ার ভয় আছে দেখেই বিএনপি নির্বাচনে অংশ নিতে চায় না। নির্বাচনকে তারা বাধাগ্রস্ত করতে চায়। তবে নির্বাচনে কেউ যাতে বাধা দিতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে যেকোনো অবস্থায় নির্বাচন অবাধ, নিরপেক্ষ হবে। প্রধানমন্ত্রী নিজে সে ঘোষণা দিয়েছেন। বিএনপি কেবল জিতলেই বলবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। আওয়ামী লীগকে হেরে গিয়ে তা প্রমাণ করতে হবে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ে কাদের বলেন, এবার প্রতিষ্ঠাবার্ষিকী সাদামাটা হবে। মাসব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলবে।

আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত মাঠে সতর্কাবস্থায় থাকবে জানিয়ে তিনি বলেন, অশান্তির বিরুদ্ধে শান্তিপূর্ণ সমাবেশ করবে আওয়ামী লীগ। উল্লেখ্য, আগামী ২২ জুন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

 

 

কিউটিভি/আয়শা/১৯ জুন ২০২৩,/রাত ৮:২১

▎সর্বশেষ

ad