‘ফখরুল জাতিসংঘে গিয়ে কথা বলতে না পেরে তৃতীয় সারির লোকদের সঙ্গে কথা বলে এসেছেন’

Ayesha Siddika | আপডেট: ১৮ জুন ২০২৩ - ০৫:১২:৩০ পিএম

ডেস্ক নিউজ : বিভিন্ন দূতাবাসে বিএনপি নেতাদের নালিশের অভিযোগ তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতারা সকালে ঘুম থেকে উঠেই মার্কিন দূতাবাসে যান নালিশ করতে। জাতিসংঘে গিয়ে মহাসচিবের সঙ্গে কথা বলতে না পেরে তৃতীয় সারির লোকেদের সঙ্গে কথা বলে এসেছেন মির্জা ফখরুল। অন্যদিকে আওয়ামী লীগ দাওয়াত পেয়েই দূতাবাসে যায়। দেশের বিরুদ্ধে নালিশ করব, এ রাজনীতি আমরা করি না।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের দিকে বাংলাদেশ তাকিয়ে আছে কিনা, এমন প্রশ্নের জবাবে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, আমরা কারও দিকে তাকিয়ে নেই। আমরা তাকিয়ে আছি বাংলাদেশের জনগণের দিকে। বিদেশি শক্তি বন্ধু হতে পারে, কিন্তু নির্বাচনে জয়ী করতে পারে না। ‘তারা উন্নয়ন সহযোগী হতে পারে। ক্ষমতায় বসাবে, এমন উদ্ভট চিন্তা করি না।’

 

 

কিউটিভি/আয়শা/১৮ জুন ২০২৩,/বিকাল ৫:১২

▎সর্বশেষ

ad