খালেদা জিয়ার মুক্তির বিষয়ে ‘বিদেশি চাপ’ নিয়ে যা বললেন কাদের

Ayesha Siddika | আপডেট: ১৪ জুন ২০২৩ - ০৩:১৮:৫০ পিএম

ডেস্ক নিউজ : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি নিয়ে ‘বিদেশি চাপ’ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি। অন্যদেশেরও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ যুক্তিযুক্ত মনে করি না। খালেদা জিয়ার বিষয়টি আমাদের অভ্যন্তরীণ ব্যাপার।

তিনি বলেন, সরকার কোনো চাপের কাছে নতিস্বীকার করেনি, করবেও না। প্রসঙ্গত, শারীরিক অসুস্থতা নিয়ে সোমবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন খালেদা জিয়া। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল পরদিন এক সমাবেশে বলেছেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার জীবন নিয়ে শঙ্কা রয়েছে। এদিকে ইউরোপীয় পার্লামেন্টের ৬ সদস্য খালেদা জিয়ার মুক্তি দিতে ব্যবস্থা গ্রহণে ইউরোপীয় ইউনিয়নে চিঠি দিয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/১৪ জুন ২০২৩,/বিকাল ৩:১৮

▎সর্বশেষ

ad