চলতি সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে: তথ্যমন্ত্রী

Ayesha Siddika | আপডেট: ০৮ জুন ২০২৩ - ০৪:১৪:৪৪ পিএম

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বিশ্ব সমুদ্র দিবস-২০২৩’ উদযাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে থাকবেন। তারা (বিএনপি) যে সব দেশের কাছে ধরনা দেয় সেসব দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেই গণতান্ত্রিক ধারায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

ফখরুল ইসলাম আলমগীর এত বড় বড় কথা বলেন। মানুষকে বিদ্যুৎ দিতে পারেনি। বিএনপি বড় বড় কথা বলে। তারা বিদ্যুৎ দেবে বলে খাম্বা লাগিয়েছে। কিন্তু দেয় নি। আমরা দিয়েছি বিদ্যুৎ। এখন বিশ্বমন্দার প্রভাবে সমস্যা হচ্ছে। কিছুদিনের মধ্যেই ঠিক হবে। আমরা জনগণের কাছে ক্ষমাপ্রার্থী। জনগণকে ধৈর্য্য ধরার অনুরোধ, যোগ করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. কে এম আজম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা বিষয়ক উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) অধ্যাপক ড. মো. কাউসার আহাম্মদ, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ ন্যাচার (আইইউসিএন)-এর কান্ট্রি ডিরেক্টর মো. রাকিবুল আমিন,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান প্রমুখ।

 

 

কিউটিভি/আয়শা/০৮ জুন ২০২৩,/বিকাল ৪:০৮

▎সর্বশেষ

ad