
ডেস্ক নিউজ : দেশে বিদ্যুৎ খাতে লুটপাটের অভিযোগ তুলে জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, জনগণের টাকা বিদেশে পাচার করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করা হয়েছে। এতে বিদ্যুৎ উৎপাদন না হলেও ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা, লাখ লাখ কোটি টাকা তাদের দিয়ে দেওয়া হয়েছে।
উদ্বোধন করেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। বিশেষ অতিথি ছিলেন কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি। সম্মেলনের শেষ দিকে জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে সালমা ইসলাম পুনর্নির্বাচিত হন। সাধারণ সম্পাদক করা হয়েছে খান মোহাম্মদ ইসরাফিল খোকনকে।
কিউটিভি/আয়শা/০৫ জুন ২০২৩,/বিকাল ৩:৩৮






