বিকেল ৪টায় খিলগাঁও জোড় পুকুর খেলার মাঠে থানা বিএনপির উদ্যাগে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, মহানগর নেতা হাবিবুর রশীদ হাবিব, ইউনূস মৃধা, আ ন ম সাইফুল ইসলাম, মনির হোসেন চেয়ারম্যান, অ্যাড ফারুক উল ইসলাম, জামিলুর রহমান নয়ন, সাইফুল্লাহ খালিদ রাজন প্রমুখ।

ডেস্ক নিউজ : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে মুগদা, খিলগাঁও এবং শাহজাহানপুরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। আজ মঙ্গলবার বেলা ৩টায় শাহজাহানপুরের নিজ বাসভবনে বিশেষ দোয়া মাহফিল শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, মহানগর বিএনপি নেতা ফজলে রুবাইয়াত পাপ্পু, মির্জা আসলাম, আসিফ শরীফ, সাইফুল্লাহ খালিদ রাজন, খন্দকার এনামুল হক, বদরুল আলম সবূজ, আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বেলা ৩টায় মানিক নগর ওয়াসা রোডে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলূল হক মিলন, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক ইউনূস মৃধা, লিটন মাহমুদ, শেখ মোহাম্মদ আলী চায়না, শামসুল হূদা কাজল প্রমুখ।
কিউটিভি/আয়শা/৩০ মে ২০২৩,/রাত ৮:৩৪






