ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

কাকলী কর ঝুমা’র কবিতাঃ মাতৃত্বের অনুরাগ

superadmin | আপডেট: ১৫ মে ২০২৩ - ০১:৪৭:০৮ এএম

 মাতৃত্বের অনুরাগ
——————

আমার পাঁজর খুঁড়ো–
পাঁজরে লেগে আছে
মাতৃত্বের অনুরাগ

আমি সৃষ্টি, আমি ঐশ্বর্যময়ী,
আমি শক্তি, আমি নারী

আমার আঁচল ছায়াবীথির মৌন তপোবনের
কোমল স্পর্শে রচনা হয় মাতৃত্বের আনন্দধারা
সৃষ্টি হয় জগৎ-সংসারের কালের আখ্যান।

আমার হাতের তালুতে–
অজস্র রেখায় লেগে আছে
মা-সন্তানের চির কল্যাণকর বন্ধনের মহোৎসব

আমি যুগ থেকে যুগান্তরের কুলকামিনী
ভুবনজোড়া কথিত উপন্যাস,
রত্নগর্ভা
দশভুজা নারী।

 

 

 

কবি পরিচিতিঃ কাকলী কর ঝুমা নিয়মিত কাব্যচর্চা করেন, লেখালেখি করেন। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখালেখি করেন নিজের সাহিত্যের ভুবন সৃষ্টির লক্ষ্যে। নিজের আনন্দ ভুবন গড়তে। আমেরিকা প্রবাসিনী কাকলী কর ব্যস্ততার মাঝেও কাব্যচর্চায় বিরতি দেন না। আজ এই কবিতাটি তার ফেসবুক টাইমলাইন থেকে অনুমতি স্বাপেক্ষে প্রকাশ করা হলো।

 

 

 

 

কিউটিভি/কেবি সাবু /১৫.০৫.২০২৩/ রাত ১২.৩৪

▎সর্বশেষ

ad