খালেদা জিয়া কবে বাসায় ফিরবেন, জানালেন চিকিৎসকরা

Ayesha Siddika | আপডেট: ০৩ মে ২০২৩ - ০৯:০৬:৩৫ পিএম

ডেস্ক নিউজ : বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সময় সংবাদকে এ তথ্য জানিয়েছেন। তবে বৃহস্পতিবার (৪ মে) বিকেলে বেগম জিয়া বাসায় ফিরতে পারেন বলে জানান তিনি। এর আগে, মঙ্গলবার (২ মে) সন্ধ্যা ৭টায় খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন হওয়ার পর ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়।

 
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত শনিবার (২৯ এপ্রিল) এভারকেয়ার হাসপাতালের যান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন। নিয়মিত চেকআপের পর বাসায় ফেরার কথা থাকলেও, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাকে হাসপাতালে থাকতে হয়। গত বছরের জুনে বেগম খালেদা জিয়ার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে এবং তার একটি ব্লকে রিং পরানো হয়।
 
সংশ্লিষ্টরা জানান, খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। ২০২১ সালের এপ্রিলে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। বিভিন্ন শারীরিক জটিলতায় ওই বছরের ২৭ এপ্রিল তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। একপর্যায়ে তাকে সিসিইউতে নেয়া হয়। 
 
প্রায় দু’মাস তিনি সিসিইউতে ছিলেন। ১৯ জুন তাকে বাসায় নেয়া হয়। এর মধ্যে করোনার টিকা নেয়ার জন্য খালেদা জিয়া দু’দফায় মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে যান। ১৯ জুলাই করোনার প্রথম ডোজ টিকা নেয়ার পর ১৮ আগস্ট দ্বিতীয় ডোজ টিকা নেন তিনি।
 
দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে খালেদা জিয়া কারাগারে যান। করোনা মহামারি বিবেচনায় ২০২০ সালের ২৫ মার্চ সরকার শর্তসাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। চলতি বছর পর্যন্ত ছয় দফায় খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/০৩ মে ২০২৩,/রাত ৯:০৪

▎সর্বশেষ

ad