ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতির পরও সুদানের ‍যুদ্ধ গড়ালো তৃতীয় সপ্তাহে

uploader3 | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩ - ০৮:৫৮:২৯ এএম

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতির পরও সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে লড়াই তৃতীয় সপ্তাহে গড়ালো। 

রাজধানী খার্তুমে যুদ্ধবিমানের বোমা হামলা ও বিমান বিধ্বংসী গোলা নিক্ষেপ অব্যাহত রয়েছে। সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের অনুগত বাহিনী এবং আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সের নেতৃত্বে থাকা মোহাম্মদ হামদান দাগলোর অনুসারীদের মাঝে এ সংঘর্ষ চলছে।

সংঘর্ষের শুরু থেকে একাধিকবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন, কিন্তু কেউই কার্যকরভাবে তা বজায় রাখেননি। অর্ধকোটি লোকের বাসস্থান খার্তুম জুড়ে বাসিন্দাদের খাদ্য ও পানির সংকট দেখা দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, সংঘর্ষে এ পর্যন্ত পাঁচ শতাধিক নিহত এবং ৪ হাজার ২শ জন আহত হয়েছে। 

কিউটিভি/অনিমা/৩০ এপ্রিল ২০২৩,/সকাল ৮:৫৬

▎সর্বশেষ

ad