ইমাম-মুয়াজ্জিনদের সুখবর দিল আরব আমিরাত

Ayesha Siddika | আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ - ০৯:২৩:১৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সংবাদমাধ্যম আল-আরাবিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার (১৫ এপ্রিল) ইমাম-মুয়াজ্জিনদের গোল্ডেন ভিসা দেয়া সংক্রান্ত একটি সরকারি আদেশ জারি করা হয়। পবিত্র ঈদুল ফিতরের আগে ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মান জানাতেই এমন ঘোষণা দেয়া হয়েছে। 

এতে বলা হয়, শর্ত পূরণ করতে পারলে সহজেই দুবাইয়ে থাকার জন্য ১০ বছরের এ গোল্ডেন ভিসা দেয়া হবে।  দুবাইয়ে কমপক্ষে ২০ বছর ধর্মীয় জ্ঞান বিতরণ ও চর্চা করেছেন এমন ইমাম, মুয়াজ্জিন ও ইসলামিক চিন্তাবিদদের এ ভিসা দেয়া হবে। এছাড়া ঈদ উপলক্ষে ইসলামিক ব্যক্তিত্বদের উপহার দেয়ারও ঘোষণা দিয়েছেন ক্রাউন প্রিন্স শেখ হামাদ বিন মোহাম্মদ। 

বিশেষ দক্ষতাসম্পন্ন বিদেশি নাগরিক ও আরব আমিরাতে দীর্ঘদিন ধরে বসবাস করা বিদেশি নাগরিকদের গোল্ডেন ভিসা দেয়া হয়। যারা বিশেষ এ ভিসা পান, তারা দেশটির প্রায় সব সুযোগ-সুবিধা ভোগ করতে পারেন।

 

 

কিউটিভি/আয়শা/১৬ এপ্রিল ২০২৩,/রাত ৮:৪০

▎সর্বশেষ

ad