ঈদে ট্রেনের ‘ফিরতি টিকিট’ অগ্রিম বিক্রি শনিবার থেকে

Ayesha Siddika | আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ - ০১:০৯:২৮ পিএম

ডেস্ক নিউজ : ঈদে ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট বিক্রি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ২২ এপ্রিলকে পবিত্র ঈদুল ফিতরের দিন ধরে এই টিকিট বিক্রি শুরু হচ্ছে। এবারই প্রথমবারের মতো শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) সকাল ৮টা থেকে ছয় দিনব্যাপী এই অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

অগ্রিম ফিরতি টিকিটের মধ্যে ২৫ এপ্রিলের টিকিট ১৫ এপ্রিল, ২৬ এপ্রিলের টিকিট ১৬ এপ্রিল, ২৭ এপ্রিলের টিকিট ১৭ এপ্রিল, ২৮ এপ্রিলের টিকিট ১৮ এপ্রিল, ২৯ এপ্রিলের টিকিট ১৯ এপ্রিল বিক্রি হবে এবং ৩০ এপ্রিলের টিকিট ২০ এপ্রিল বিক্রি করা হবে।

উল্লেখ্য, ঈদুল ফিতর উপলক্ষে গত ৭ থেকে ১১ এপ্রিল পর্যন্ত অগ্রিম টিকিট (ঢাকা থেকে যাওয়ার) বিক্রি করেছে রেলওয়ে। চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের তিন দিনের (২২, ২৩ ও ২৪ এপ্রিল) টিকিট বিক্রি করা হবে। আন্ত নগর ট্রেনের শোভন শ্রেণির (নন-এসি) মোট আসনের বিপরীতে ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রার দিন কাউন্টার থেকে বিক্রি করা হবে। ঈদকে কেন্দ্র করে এবার মোট ৯ জোড়া বিশেষ ট্রেন চলবে।

 

 

কিউটিভি/আয়শা/১৪ এপ্রিল ২০২৩,/দুপুর ১:১২

▎সর্বশেষ

ad