রাষ্ট্রপতির সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

Ayesha Siddika | আপডেট: ১৩ এপ্রিল ২০২৩ - ০৯:২০:২৪ পিএম

ডেস্ক নিউজ : এ সময় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী এবং হুইপ আতিউর রহমান আতিক, মাহবুব আরা বেগম গিনী ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন তার সাথে ছিলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে স্পিকার দুই মেয়াদে সফলতার সাথে রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালনের জন্য আবদুল হামিদকে অভিনন্দন জানান। এ ছাড়াও সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বিশেষ অধিবেশনে ভাষণ প্রদানের জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান তিনি।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী উৎসব আয়োজনের জন্য স্পিকারকে ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি বলেন, এর মাধ্যমে বর্তমান ও নতুন প্রজন্ম সংসদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। এ ছাড়া বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে জানার সুযোগ পাবে। সাক্ষাৎকালে তারা সংসদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রপতির সচিবরা এ সময় উপস্থিত ছিলেন

 

 

কিউটিভি/আয়শা/১৩ এপ্রিল ২০২৩,/রাত ৯:২১

▎সর্বশেষ

ad