হামবুর্গের আকাশে কালো ধোঁয়া, ট্রেন চলাচল বন্ধ

uploader3 | আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ - ১০:৪২:৫৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির বন্দর শহর হামবুর্গে ভয়াবহ একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের পর শহরের ওপর দিয়ে বয়ে যায় কালো ধোঁয়া। এর ফলে বন্ধ হয়ে যায় হামবুর্গ, বার্লিন এবং অন্যান্য শহরের দূরপাল্লার ট্রেন।

রবিবার (০৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়, এদিন ভোরে হামবুর্গের রোথেনবার্গসোর্ট জেলায় আগুনের সূত্রপাত হয়। আগুনে বেশ কয়েকটি গুদাম পুড়ে যায়। পরে আগুনের কালো ধোঁয়া শহরের ওপর দিয়ে বয়ে যায়।

এ সময় শহরের বাসিন্দাদের জানালা এবং এসি বন্ধ রাখতে জননিরাপত্তা সতর্কতা দেওয়া হয়। পাশাপাশি এলাকাটি এড়িয়ে চলতেও পরামর্শ দেওয়া হয়েছে। যদিও এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পাবলিক ব্রডকাস্টার এনডিআর জানিয়েছে, ছড়িয়ে পড়া আগুনের কালো ধোঁয়ায় রাসায়নিক পদার্থ যুক্ত ছিল। ফলে পুলিশ সদস্য ও অগ্নিনির্বাপক কর্মীরা শ্বাসযন্ত্র পরতে বাধ্য হয়।

কিউটিভি/অনিমা/০৯ এপ্রিল ২০২৩,/রাত ১০:৪৪

▎সর্বশেষ

ad