‘ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ইসলামিক বিশ্বের ঐক্যবদ্ধ হওয়া উচিত’

Ayesha Siddika | আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ - ০৭:৩৩:৩৪ পিএম

আন্তর্জাতিক ডেনস্ক : ফিলিস্তিনে ইসরাইলের হামলার বিরুদ্ধে ইসলামিক বিশ্বের ঐক্যবদ্ধ হওয়া উচিত বলে মনে করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে ইসরাইলি হামলাসহ তুর্কি-ইরান সম্পর্ক এবং আঞ্চলিক বিষয় নিয়ে শুক্রবার ফোনে আলোচনা করেছেন এরদোগান এবং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তুরস্কের যোগাযোগ অধিদপ্তর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। 

সহিংসতার ঠেকাতে সাধারণ জ্ঞানের প্রাধান্য থাকা উচিত বলে জোর দিয়ে এরদোগান বলেন, সমস্ত পক্ষকে সাধারণ জ্ঞানের দিকে পরিচালিত করার উদ্যোগ নেওয়া উপকারী হবে। ফিলিস্তিনের মর্যাদা রক্ষার জন্য আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যেমন- ইসলামিক সহযোগিতা সংস্থা এবং জাতিসংঘের যৌথভাবে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য রাইসির প্রতি আহ্বান জানিয়েছেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, বিশেষ করে ইউরোপের শহরগুলোতে পবিত্র কুরআন পোড়ানোর মতো বিষয়ে ঐক্য প্রদর্শন করা গুরুত্বপূর্ণ। 

 

 

কিউটিভি/আয়শা/০৯ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:৩২

▎সর্বশেষ

ad