
লাইফস্টাইল ডেস্ক : চিকিৎসাবিজ্ঞান বলছে, ডায়াবেটিসের মতো রোগের বিভিন্ন লক্ষণগুলোর মধ্যে শুষ্ক মুখ অন্যতম বা ড্রাই মাউথ। কিন্তু এ বিষয়টি নিয়ে অনেকেরই সঠিক ধারণা নেই। আর এ কারণেই অনেকে ডায়াবেটিস আক্রান্ত হয়ে থাকলেও তা শনাক্তকরণে অনেক দেরি হয়ে যায়।
তবে এ বিষয়ে, ক্লিভল্যান্ড ক্লিনিক বলছে, ডায়াবেটিস আক্রান্তদের ড্রাই মাউথের বা শুষ্ক মুখের পাশাপাশি আরও কিছু লক্ষণ থাকতে পারে, যেমন-
১. মুখে অনেক দুর্গন্ধ হওয়া। এমনকি নিয়মিত ব্রাশ করার পরও গন্ধ দূর হয় না
২. বারবার ঠোঁট ফেটে যাওয়া।
৩. দাঁত পড়ে যাওয়া।
৪. মুখে আলসার বা ঘা হওয়া।
৫. মুখের ভেতরে ও গলায় অনেক জ্বালাপোড়া ও ব্যথা হওয়া।
৬. জিব রুক্ষ্ম বা খসখসে হয়ে যাওয়া
৭. খাবার চিবাতে ও গিলতে সমস্যা হওয়া ইত্যাদি।
ড্রাই মাউথের সমস্যা হলে মুখে লালা বা স্যালাইভা পরিমাণ মতো তৈরি হয় না। ফলে মুখ সবসময় শুষ্ক থাকে। এর ফলে মুখের বিভিন্ন সমস্যা দেখা দেয়। যেমন-
১. ক্যাভিটিস বা দাঁত পড়ে যাওয়া
২. জিঙ্গিভাইটিস বা মাড়ির প্রদাহ
৩. মুখের ইনফেকশন
৪. পেরিওডনটিটিস (দাঁতের চারপাশের মাড়ির সংক্রমণ)
৫. মুখে প্লাক বা ময়লা জমা
৬. মুখের ভেতর ফাঙ্গাল ইনফেকশন
৭. দাঁতের ক্ষয় ইত্যাদি।
শুধু তাই নয়, ডায়াবেটিসে আক্রান্ত হলে বিভিন্ন সংক্রমণের ঝুঁকিও অনেক বেড়ে যায়। তাই বিশেষজ্ঞরা সবাইকে সচেতন থাকতে বলেন। আর এ ধরনের কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলেন।
সমস্যার সমাধানে প্রাথমিকভাবে করণীয়:
ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারলে এ সমস্যা থেকে অনেকটা রক্ষা পাওয়া সম্ভব। তাই প্রথমেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে। প্রতিদিন ৩০ মিনিট করে ব্যায়াম করুন। কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খান। বেশি পরিমাণে শাকসবজি খান আর পর্যাপ্ত পানি পান করুন।
কিউটিভি/আয়শা/০৮ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৪০






