
ডেস্ক নিউজ : প্রথম দিনে সার্ভার নিয়ে কোনো জটিলতা না হলেও দ্বিতীয় দিনে টিকিট কাটতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন ঈদ যাত্রায় রেলের টিকিটপ্রত্যাশীরা। এতে টিকিট দেখা গেলেও তা কিনতে পারেননি অনেক যাত্রী। আজ শনিবার (৮ এপ্রিল) সকাল আটটা থেকে টিকিট বিক্রয় কার্যক্রম শুরু হলে সার্ভার জটিলতায় যাত্রীরা টিকিট কাটতে সমস্যায় পড়েন। এতে টিকিটপ্রত্যাশী যাত্রীরা পড়েছেন নতুন ভোগান্তিতে।
বাংলাদেশ রেলওয়ে পরিবার নামের একটি ফেসবুক গ্রুপে মনোয়ারুল ইসলাম মনোয়ার ভোগান্তির কথা তুলে ধরে লিখেছেন, ‘আজ তো রেলওয়ে ওয়েবসাইটে লগইন করা যাচ্ছে না।’
শাহেদ নামের আরেকজন জানিয়েছেন, ‘আমারও একই অবস্থা। সকাল থেকে এখন (১১টা ১৫ মিনিট) পর্যন্ত লগইন করতে পারিনি।’
‘বাংলাদেশ রেলওয়ে হেল্পলাইন’ নামের আরেকটি গ্রুপে নিজেদের নানা ভোগান্তি তুলে ধরেছেন যাত্রীরা।
কিউটিভি/আয়শা/০৮ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:০৮






