রেসিপি: বোরহানি বানাবেন যেভাবে

Ayesha Siddika | আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ - ০৫:১৪:৪৬ পিএম

লাইফস্টাইল ডেস্ক : উপকরণ

টক দই- ২ কাপ

পুদিনা পাতা- আধা কাপ
কাঁচামরিচ- ৪টি
ধনেপাতা কুচি- আধা কাপ
চিনি- ৩ চা চামচ
জিরার গুঁড়া- ১ চা চামচ
ধনে গুঁড়া- ১ চা চামচ

বিট লবণ- ১ চা চামচ

গোলমরিচের গুঁড়া- ১ চা চামচ
লবণ- আধা চা চামচ
প্রস্তুত প্রণালি
ব্লেন্ডারে পুদিনা পাতা, কাঁচামরিচ, ধনেপাতা কুচি দিয়ে১ মগ পানি দিয়ে দিন। উপকরণগুলো একসঙ্গে ব্লেন্ড করুন। গোলমরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, চিনি, টক দই দিয়ে আবার ব্লেন্ড করুন। ব্যস! তৈরি হয়ে গেল বোরহানি। পরিবেশন করুন গ্লাসে ঢেলে। ঝাল বেশি খেলে কাঁচামরিচের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন।

 

 

কিউটিভি/আয়শা/০৬ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:১৪

▎সর্বশেষ

ad