সাত দফা বাড়ানোর পরও পূরণ হয়নি কোটা

uploader3 | আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ - ১২:০৩:০৮ পিএম

ডেস্ক নিউজ : চলতি বছর হজ পালনের জন্য নিবন্ধনের সময় শেষ হয়েছে। তবে সাত দফা সময় বাড়ানোর পরও বাংলাদেশ থেকে হজযাত্রীর কোটা পূরণ হয়নি। গতকাল বুধবার (০৫ এপ্রিল) সবশেষ বাড়ানো নিবন্ধনের সময় শেষ হয়। কোটা পূরণে এখনও ৮ হাজার ২৪৪ জনের নিবন্ধন বাকি।

হজ পোর্টালের তথ্যানুযায়ী, বুধবার রাত ৯টা পর্যন্ত মোট ১ লাখ ১৮ হাজার ৯৫৪ জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে সরকারিভাবে ৯ হাজার ৯৯৩ জন এবং বেসরকারিভাবে ১ লাখ ৮ হাজার ৯৬১ জন নিবন্ধিত হন। এখনও কোটা পূরণে ৮ হাজার ২৪৪ জন হজযাত্রীর নিবন্ধন বাকি আছে।

এবার হজের খরচ বেড়ে যাওয়ায় নিবন্ধনে ভাটা পড়েছে। এর আগে সাত দফা সময় বাড়িয়েও কোটা পূরণ হয়নি। সৌদি আরবে সেবামূল্য কমার কারণে চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারিভাবে হজ পালনে খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমানোও হয়েছে। এরপরও হজযাত্রীর নিবন্ধনে সাড়া মেলেনি।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট ১ লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

কিউটিভি/অনিমা/০৬ এপ্রিল ২০২৩,/দুপুর ১২:০২

▎সর্বশেষ

ad