ব্রেকিং নিউজ
হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত কুড়িগ্রামে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ঢাবি দর্শন বিভাগের ২৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ কুড়িগ্রামে সার ডিলারের তালিকায় আ.লীগ ও জাপা নেতা, জনমনে ক্ষোভ বাড়ল বাস ভাড়া

পাপুয়া নিউ গিনিতে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

uploader3 | আপডেট: ০৩ এপ্রিল ২০২৩ - ০২:৫৩:২৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : পাপুয়া নিউ গিনির উত্তর-পশ্চিমাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.২। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এ কথা জানায়।

ইউএসজিএস জানায়, সোমবার ভোরের আগে উপকূলীয় শহর উইওয়াক থেকে ৯৭ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ৬২ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। খবর এএফপি’র।

নিউ গিনি দ্বীপের ইন্দোনেশিয়া সীমান্তের প্রায় ১শ’ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। তবে  কোনো সুনামির আদেশ জারি করা হয়নি।

ইউএসজিএস বলেছে, ভূমিকম্প অঞ্চলে নরম ভূমি আলগা হওয়ার ফলে এলাকার লোকজনের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এলাকাটি ঘনবসতিপূর্ণ নয়।

গত ফেব্রুয়ারিতে পাপুয়া নিউ গিনির পূর্বাঞ্চলীয় একটি দ্বীপপুঞ্জের নিউ ব্রিটেন অঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।

কিউটিভি/অনিমা/০৩ এপ্রিল ২০২৩,/দুপুর ২:৫৩

▎সর্বশেষ

ad