ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইকুয়েডরে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৭

uploader3 | আপডেট: ০২ এপ্রিল ২০২৩ - ১২:১৮:১২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইকুয়েডরে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। দেশটির কর্তৃপক্ষের বরাতে আজ রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহে হওয়া ভূমিধসে এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে তৎপরতা অব্যাহত আছে।

ইকুয়েডরের কর্মকর্তারা জানান, গত রবিবার দেশটির আলাউসি শহরে ভারী বৃষ্টির পর পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এতে অন্তত ১৬৩টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

গত শুক্রবার ইকুয়েডরের ঝুঁকি ব্যবস্থাপনা সচিবালয় জানায়, ভূমিধসের ঘটনায় ২৩ জনের মৃত্যু ও ৩৮ জন আহত হয়েছেন। আর নিখোঁজ রয়েছেন ৬৭ জন।

এরপর শনিবার এক টুইটে কর্তৃপক্ষ জানায়, ভূমিধসে এ পর্যন্ত ২৭ জনের মৃত্যুর বিষয়ে তারা নিশ্চিত হয়েছে।

এই ভূমিধসের এক সপ্তাহ আগে ইকুয়েডরের একটি অঞ্চলে ভূমিকম্পে ১৫ জন মারা যান। 

কিউটিভি/অনিমা/০২ এপ্রিল ২০২৩,/দুপুর ১২:১৮

▎সর্বশেষ

ad