ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ড. মোমেনকে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

Ayesha Siddika | আপডেট: ০১ এপ্রিল ২০২৩ - ১০:০২:২০ পিএম

ডেস্ক নউজ : পোল্যান্ড প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী জেবিগনিউ রাউ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে অভিনন্দন জানিয়েছেন। আজ শনিবার ড. মোমেনের কাছে সম্প্রতি পাঠানো এক অভিনন্দন বার্তায় জেবিগনিউ রাউ তার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় গত বছর পোল্যান্ড ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপনের কথা উল্লেখ করে তিনি বলেন, ওই আয়োজনের মাধ্যমে দুই দেশের ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করতে সহায়ক হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক সংকটের কথা উল্লেখ করে তিনি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থায় দেশগুলোর সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন।

 

 

কিউটিভি/আয়শা/০১ এপ্রিল ২০২৩,/রাত ১০:০০

▎সর্বশেষ

ad