ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

মূত্রত্যাগের পর হাত না ধুলেই সর্বনাশ!

Ayesha Siddika | আপডেট: ০১ এপ্রিল ২০২৩ - ০৯:০৩:৪৯ পিএম

লাইফস্টাইল ডেস্ক : গবেষণা বলছে, প্রতিবার টয়লেট ব্যবহারের সময় মলত্যাগ করার পর হাত ধোয়ার অভ্যাস থাকলেও মূত্রত্যাগ করার পর অনেকেই টয়লেট ব্যবহারের পর হাত ধোয়ার প্রয়োজন মনে করেন না। আর এ অভ্যাসের কারণে ১৪ ধরনের অসুখ আপনার শরীরে প্রবেশের সুযোগ করে দিচ্ছেন আপনি।

সমীক্ষায় পাওয়া তথ্য বলছে, সবচেয়ে অপরিষ্কার স্থানের তালিকার মধ্যে রয়েছে টয়লেটের নাম। আর সে টয়লেট যেকোনো কাজে ব্যবহার করার পরই আপনার হাতে লেগে থাকার সুযোগ পায় সে জীবাণু। গবেষকরা বলছেন, লেগে থাকা টয়লেটের জীবাণু মানব শরীরে ১৪ ধরনের অসুখের জন্য দায়ী।

অনেকেই মনে করেন, মূত্রত্যাগের পর টয়লেট টিস্যু ব্যবহার করেছি। হাত কোনোভাবেই অপরিষ্কার হয়নি। তাই হাত ধোয়ারও প্রয়োজন নেই। এ ভুল ধারণাতে তারা ভুলেই যায়, কমোডে ফ্লাশ করলে বা টয়লেটের নবে হাত দিলেও প্রাণঘাতী জীবাণু হাতে লেগে যায়।

এ জীবাণু ভরা হাত নাকে-মুখে-চোখে রাখার পরই সংক্রমণের শিকার হতে পারেন নানা রোগে। সে হাত অন্য কারো হাতের সংস্পর্শে এলেই জীবাণু ছড়িয়ে পড়ে এক সদস্য থেকে অন্য সদস্যে। ঘরের কোনো বস্তুতে হাত দেয়ার মাধ্যমেও টয়লেটের জীবাণু ছড়িয়ে পড়ে বাড়ির প্রতিটি কোণে। তাই মূত্র ত্যাগের পর হাত ধোয়ার অভ্যাস আপনার না থাকলে আজ থেকেই সে অভ্যাস গড়ে তুলতে পারেন।

সূত্র: আনন্দবাজার

 

 

কিউটিভি/আয়শা/০১ এপ্রিল ২০২৩,/রাত ৯:০২

▎সর্বশেষ

ad