ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

ইফতারে চাই নতুন কিছু, বানাতে পারেন চিঁড়ার ফালুদা

uploader3 | আপডেট: ০১ এপ্রিল ২০২৩ - ০৫:২৭:৩১ পিএম

লাইফ ষ্টাইল ডেস্ক  : রমজান মাস শুরু হয়েছে বেশ কিছু দিন হল। রোজা পালনের বিশেষ নিয়ম হল সূর্যাস্তের আগে সেহরি এবং সূর্য ডুবলে ইফতার। নোনতা থেকে মিষ্টি—ইফতারে নানা স্বাদের পদ থাকে। অনেকেরই বাড়িতেই অতিথিরাও আসেন। ইফতারে অতিথিকে নতুন কিছু খাওয়াতে চাইলে বানাতে পারেন চিঁড়ার ফালুদা। রইল প্রণালী।

উপকরণ

চিড়া: ২ কাপ

দুধ: ১ কেজি

সাবু দানা: আধ কাপ

চিনি: ১ কাপ

সেদ্ধ সিমাই: এক কাপ

ফলের টুকরো (আপেল, আঙুর, বেদানা): দেড় কাপ

পেস্তা কুচি: এক চামচ

কাঠবাদাম কুচি: এক চামচ

ফ্রুট জেলি: আধ কাপ

ভ্যানিলা আইসক্রিম: এক স্কুপ

ফুড কালার: পরিমাণ মতো

প্রণালী:

প্রথমে দুধ জ্বাল দিতে বসান। ঘন হয়ে শুকিয়ে এলে তাতে সাবু এবং চিনি দিয়ে ফোটাতে থাকুন।

ফুটে এলে তাতে কাঠাবাদাম, পেস্তা কুচি এবং এক ফোঁটা ফুড কালার দিয়ে নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন থকথকে হয়ে এলে বাটিতে ঢেলে ঠান্ডা করে ফ্রিজে তুলে রাখুন।

এ বার চিঁড়া ধুয়ে অল্প লবণ ছড়িয়ে দুধে ভিজিয়ে রাখুন। ফালুদার সব উপকরণ তৈরি।

এ বার একটি লম্বা গ্লাস নিন। প্রথমে এক এক করে জেলি, তার পর দুধে ভেজানো চিড়া, সাবু আর দুধের মিশ্রণ আর সেমাই দিয়ে দিন। উপর থেকে আইসক্রিমের স্কুপ, জেলিকুচি, পেস্তা কুচি আর কাঠবাদাম ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

কিউটিভি/অনিমা/০১ এপ্রিল  ২০২৩,/বিকাল ৫:২৬

▎সর্বশেষ

ad