ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প

uploader3 | আপডেট: ০১ এপ্রিল ২০২৩ - ১১:৫৭:২৪ এএম

আন্তর্জাতিক ডেস্ক : মুখ বন্ধ রাখতে পর্ন তারকাকে অর্থ দেওয়ার মামলায় অভিযুক্ত হওয়ার পর আদালতে আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার দেশটির ম্যানহ্যাটানের গ্র্যান্ড জুরি আদালতে তাকে অভিযুক্ত করা হয়।

আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের লোয়ার ম্যানহাটান এলাকার অপরাধ আদালতে মামলার শুনানি হবে। ওইদিনই আত্মসমর্পণ করতে পারেন ট্রাম্প।

ট্রাম্পের আইনজীবী জো ট্যাকোপিনা শুক্রবার টেলিভিশনে দেওয়া সক্ষাৎকারে একথা জানিয়েছেন।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে তার পক্ষ থেকে মোটা অংকের ঘুষ দেওয়া হয়েছিল। স্টর্মি ড্যানিয়েলসের দাবি, ২০০৬ সালের গ্রীষ্মে ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্ক গড়ে উঠেছিল।

ওই বছর নভেম্বরের দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু হয়। তার আগেই ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন তাকে ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ব্যাপারে ‘মুখবন্ধ রাখতে’ ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন।

২০১৬ সালের নির্বাচনের আগে এ নিয়ে মুখ না খুলতে তাঁকে মোটা অংকের ঘুষ দেওয়া হয়েছিল। ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন তাকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন।

২০১৮ সালে এই অর্থ লেনদেনের বিষয়টি প্রকাশ্যে আসে। সে সময় ট্রাম্পের সঙ্গে করা ‘গোপন চুক্তি’ বাতিল করতে আদালতে আবেদন জানান ড্যানিয়েলস; আর তার জেরেই নির্বাচনী প্রচারণা তহবিল আইনের সম্ভাব্য লঙ্ঘনের অভিযোগে মামলা হয় ট্রাম্পের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম সাবেক প্রেসিডেন্ট, যাকে ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হতে হচ্ছে। সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমসদ্য ফিন্যান্সিয়াল টাইমস

কিউটিভি/অনিমা/০১ এপ্রিল  ২০২৩,/সকাল ১১:৫৭

▎সর্বশেষ

ad