খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও বাড়ল

Ayesha Siddika | আপডেট: ২৭ মার্চ ২০২৩ - ০৭:৪৮:৫৪ পিএম

ডেসক্ নিউজ : সোমবার (২৭ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।  জানা গেছে, খালেদা জিয়া বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশে যেতে পারবেন না- আগের মতো এ দুই শর্তে তার দণ্ডাদেশ আরও ছয় মাস স্থগিত করা হয়েছে। ২৫ মার্চ থেকে এটি কার্যকর হয়েছে। 

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজা হলে কারাজীবন শুরু হয় খালেদা জিয়ার। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তার সাজার রায় হয়। সাজাপ্রাপ্ত হয়ে কারাবরণের পর সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়া প্রায় চার বছর ধরে গুলশানে নিজ বাসা ‘ফিরোজায়’ রয়েছেন। ৭৭ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী ডায়াবেটিস, চোখের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন।

 

 

কিউটিভি/আয়শা/২৭ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৪৭

▎সর্বশেষ

ad