
স্পোর্টস ডেস্ক : সিলেটে কাল থেকে মাঠে গড়াচ্ছে আয়ারল্যান্ড সিরিজ। বাংলাদেশ ক্রিকেট দলও এখন সেখানে। মাঠের লড়াইয়ের আগে টাইগাররা ক্রিকেটাররা গা গরম করছিলেন আজ। আর সেখানেই চোট পেয়ে হাসপাতালের পথ ধরেছেন মেহেদি হাসান মিরাজ। আজ সকালে অনুশীলনে গা গরমের জন্য ফুটবল খেলার সময় চোট পান টাইগার এই অফ স্পিনার। তারপরই মাঠ থেকে বেরিয়ে যেতে হয় তাকে। পরে হাসপাতালের জন্য ছুটে যেতে হয়েছে।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি জানিয়ে বলেছেন, ‘ওর চোখে ফুটবল লেগেছে। আমরা ওর সিটি স্ক্যান করেছি। রিপোর্ট ভালো এসেছে। এখন দেখি চোখের চিকিৎসক কী বলেন।’এর আগে গতকাল নেটে অনুশীলন করতে গিয়ে আঙুলে চোট পান প্রথমবার ওয়ানডে স্কোয়াডে ডাক পাওয়া জাকির হাসান। পরে জানা যায় এই চোট সারতে সময় লাগবে দুই সপ্তাহের বেশি। যে কারণে স্কোয়াড থেকেই ছিটকে গেছেন এই বাঁহাতি ব্যাটার। তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন রনি তালুকদার।
কিউটিভি/আয়শা/১৭ মার্চ ২০২৩,/দুপুর ১২:৩৫






