
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এ নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি) মনোনীত নওগাঁ-২ আসনে সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খান সকালে নজিপুর সিদ্দিকীয়া ফাযিল মাদরাসা কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করেন।

অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নওগাঁ-২ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক সকালে নিজ এলাকায় কুলফৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য নওগাঁ-২ আসনটিতে ২টি উপজেলা (পত্নীতলা-ধামইরহাট), ২টি পৌরসভা, ১৭টি ইউনিয়ন ও ১৭১টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ৪৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৫ হাজার ৩৭৫ জন ও মহিলা ভোটার ১ লাখ ৮৭ হাজার ৫৯ জন এবং তৃতীয় লিঙ্গ রয়েছে ২ জন।
আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:০০






