খাগড়াছড়ি  দারুল উলুম তালিমুল ইসলাম মাদ্রাসার অভিভাবক সম্মেলন অনুষ্টিত।

Ayesha Siddika | আপডেট: ১৭ মার্চ ২০২৩ - ১২:১১:৩৬ পিএম
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি  দারুল উলুম তালিমুল ইসলাম মাদ্রাসা, এতিমখানার অভিভাবক সম্মেলন ও  পুরস্কার বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার  (১৬ মার্চ ২০২৩ খ্রি:) সকাল ১১টার দিকে  দারুল উলুম তালিমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির আয়োজনে অভিভাবক সম্মেলন ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। 

অভিভাবক সম্মেলন ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি  পুলিশ সুপার ও  মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি   মোঃ নাইমুল হক পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  দিঘীনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দারুল উলুম তালিমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সহ-সভাপতি  মো:কাশেম,দারুল উলুম তালিমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মুফতী  মাকসুদুল কারিম সহ মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও অভিভাবকগন  । 
খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক, দারুল উলুম তালিমুল ইসলাম মাদ্রাসার  মসজিদ, পুরাতন ভবন, রান্নাঘর পরিদর্শন করেন। প্রধান অতিথির বক্তব্যে, খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম   মাদ্রাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক ও  অভিভাবকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান শেষে অত্র মাদ্রাসার কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ছাত্র-ছাত্রীদের পুরস্কার তুলেদেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম।

 

 

কিউটিভি/আয়শা/১৭ মার্চ ২০২৩,/দুপুর ১২:০৮

▎সর্বশেষ

ad