ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

পাঠ্যপুস্তকের ভুলকে ইস্যু বানাচ্ছে বিএনপি

Ayesha Siddika | আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০২৩ - ০৪:২২:১৭ পিএম

ডেস্ক নিউজ : ‘কোনো ইস্যু না পেয়ে পাঠ্যপুস্তকের ভুলকে ইস্যু বানাচ্ছে বিএনপি’ মন্তব্য করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, পাঠ্যপুস্তক নিয়ে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। পাঠ্যপুস্তকে ১১ বছর আগের ভুলগুলো এখন আবার তোলা হচ্ছে। অথচ, সেগুলো তখনই সংশোধন করা হয়েছিল।

আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বইমেলার গ্রন্থ উন্মোচন মঞ্চে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, পাঠ্যপুস্তকে ভুল থাকলে সেটি ঠিক করার জন্য দুটি বিশেষজ্ঞ কমিটি আছে। সে কমিটি আলেমদের সঙ্গে আলোচনায করে ভুলগুলো সংশোধন করবে। পাঠ্যপুস্তকের ভুলকে রাজনৈতিক হাতিয়ার বানানো মির্জা ফখরুলকে বলব, বইগুলো আগে ভালোভাবে পড়ুন।

তথ্যমন্ত্রী আরও বলেন, বহুমাত্রিক সমাজের ফলে নানারকম সমালোচনা তৈরি হওয়া স্বাভাবিক। কিন্তু সবকিছু ছাপিয়ে দেশ এগিয়ে যাচ্ছে।

 

 

কিউটিভি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:২১

▎সর্বশেষ

ad