বিআইডব্লিউটিএর অনুমোদন ছাড়া কোনো সেতু নয়

Ayesha Siddika | আপডেট: ২৬ জানুয়ারী ২০২৩ - ০৪:১৫:৫৬ পিএম

ডেস্ক নিউজ : বিআইডব্লিউটিএর অনুমোদন ছাড়া কোনো সেতু নির্মাণ করা যাবে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ। এ ক্ষেত্রে ডিসিদের কার্যকরী ভূমিকা রাখারও নির্দেশ দিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আমরা চাই আমাদের নৌ প্রবাহ যেন ঠিক থাকে। প্রধানমন্ত্রী বলেছেন, শিরার মধ্যে যদি রক্ত প্রবাহিত না হয় তাহলে মানুষ থেমে যাবে। তেমনি নদীমাতৃক বাংলাদেশেও পানি প্রবাহিত না হলে থেমে যাবে, দুর্বল হয়ে যাবে। তিমন্ত্রী আরো বলেন, আজকের সম্মেলনে আমরা জেলা প্রশাসকদের আরেকটি নির্দেশনা দিয়েছি। প্রমোদতরী গঙ্গাবিলাস ভারত থেকে ১৩ জানুয়ারি যাত্রা করছে। ভারত থেকে বাংলাদেশ হয়ে আবার ভারতে যাবে। ফেব্রুয়ারির ৪ তারিখে মোংলায় আমরা স্বাগত জানাব। জেলা প্রশাসকদের স্বাগত জানাতে বলেছি। ডিসিদের সঙ্গে সব সময়ই ভালো যোগাযোগ থাকে দাবি করে প্রতিমন্ত্রী বলেন, আজকের সম্মেলনে তারা উপকূলীয় অঞ্চলে যাতায়াতের সমস্যা নিয়ে কথা বলেছে, আমরা সেগুলো আমলে নিয়েছি।

 

 

কিউটিভি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:১৫

▎সর্বশেষ

ad