ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আসছেন শনিবার

uploader3 | আপডেট: ১২ জানুয়ারী ২০২৩ - ০৮:৫৫:৪৯ পিএম

ডেস্কনিউজঃ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা ও ওয়াশিংটনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে শনিবার ঢাকায় আসবেন।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু বাংলাদেশে এই সফরকালে বাংলাদেশী জ্যেষ্ঠ কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং শ্রম ও মানবাধিকার বিষয়ে তাদের মতামত বিনিময় করবেন।’

এতে আরো বলা হয়, ‘১২ থেকে ১৫ জানুয়ারি লু ভারত ও বাংলাদেশ সফর করবেন। তার এই সফরকালে জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা, ধর্মীয় স্বাধীনতা, শ্রম ও মানবাধিকারের মতো বিষয়গুলো প্রাধান্য পাবে।’

এতে আরো বলা হয়, ভারতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়া-ইউএস ফোরামে যোগ দেবেন। এছাড়াও তিনি সেখানে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে কিভাবে জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা ও মানবাধিকার সহযোগিতা আরো বাড়ানো যায় সে ব্যাপারে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন।

সূত্র : বাসস

বিপুল/১২.০১.২০২৩/রাত ৮.৫০

▎সর্বশেষ

ad