ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

মৃত্যুর আগে কার সঙ্গে ভিডিও কলে ছিলেন তুনিশা?

Anima Rakhi | আপডেট: ১২ জানুয়ারী ২০২৩ - ১১:৩৯:৫৮ এএম

বিনোদন ডেস্ক : ভারতীয় অভিনেত্রী তুনিশা শর্মা মৃত্যুর মামলার জট কিছুতেই খুলছে না। আদালতে দিন কয়েক আগেই অভিযুক্ত শীজান খানের আইনজীবী দাবি করেন, ডেটিং অ্যাপ টিন্ডারে নাকি নিজেকে নথিভুক্ত করিয়েছিলেন তুনিশা। সেখানেই তাঁর আলাপ হয়ে আলি নামের কোনও ব্যক্তির সঙ্গে। নিয়মিত কথাবার্তা চলত তাদের। মৃত্যুর আগে আলির সংস্থার সঙ্গে যুক্তও হয়েছিলেন অভিনেত্রী। কিন্তু কে এই আলি? সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রীর চাচা।

গত পাঁচ বছর ধরে একে অপরকে চেনেন তুনিশা ও আলি, জানান অভিনেত্রী চাচা পবন শর্মা। শীজানের আইনজীবী যে দাবি করেছেন তুনিশা ও আলি সম্পর্কে, এবার তার পাল্টা জবাবে অভিনেত্রীর চাচা বলেন, ‘‘আলি তুনিশার জিম প্রশিক্ষক। পাঁচ বছর আগে তুনিশার সঙ্গে আলাপ। মাঝে যোগাযোগ ছিন্ন হয়ে যায়। শীজানের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর তিনি আলিকে ডেটিং অ্যাপে দেখার পর একের অপরের নাম্বার আদানপ্রদান করেন।”

তিনি আরও বলেন, ‘‘তুনিশা সকলের সঙ্গেই যোগাযোগ রাখতেন। একে অপরের ভাল বন্ধু ছিলেন তারা। কিন্তু মৃত্যুর আগে আলির সঙ্গে কথা বলার অভিযোগ একেবারেই ভিত্তিহীন।’’

কেন অকালে চলে গেলেন ২০ বছরের তুনিশা? উঠছে নানা প্রশ্ন। সম্পর্কে ভাঙাগড়া না কি পারিবারিক কোনও কারণ? দিন দিন যেন জটিল হচ্ছে অভিনেত্রীর মৃত্যু মামলা।

কিউটিভি/অনিমা/১২ জানুয়ারী ২০২৩/সকাল ১১:৩৯

▎সর্বশেষ

ad