ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

কাবুলে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিস্ফোরণ, নিহত ২০

superadmin | আপডেট: ১১ জানুয়ারী ২০২৩ - ০৯:১৫:২৪ পিএম

ডেস্কনিউজঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি আত্মঘাতী বোমা বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেই এক ব্যক্তি হাতে থাকা একটি ডিভাইসের মাধ্যমে বিস্ফোরণটি ঘটায়। এ সময় হতাহতের ঘটনাটি ঘটে। খবর হিন্দুস্তান টাইমসের।

আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম জানায়, বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা কাবুল। এতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংবাদ সংস্থা এএফপির গাড়িচালক জামশেদ করিমি বলছেন, ‘আমি দেখেছি একজন ব্যক্তি নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দিচ্ছেন।’

জামশেদ করিমির বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, এই বিস্ফোরণ কোনো আত্মঘাতী বোমা হামলা হতে পারে।

তিনি বলেন, ‘আমি অন্তত ২০ থেকে ২৫ জনকে দেখেছি। আমি জানি না তাদের মধ্যে কতজন মারা গেছেন বা আহত হয়েছেন।’

তিনি আরো বলেন, লোকটি আমার গাড়ির পাশ দিয়ে যাওয়ার কয়েক সেকেন্ড পরেই একটি বিকট শব্দ হয়।

স্থানীয় বাসিন্দা ও সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম মন্ত্রণালয়ের কাছে একটি বিকট বিস্ফোরণের খবর দিয়েছে। সরকারের মুখপাত্ররা তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি এবং কোনো সংগঠনও এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি এখনো।

সূত্র : আলজাজিরা ও হিন্দুস্তান টাইমস

বিপুল/১১.০১.২০২৩/ রাত ৯.১১

▎সর্বশেষ

ad