ব্রেকিং নিউজ
কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী প্রত্যেক জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে হরমুজ প্রণালী খোলার ঘোষণা : ২০২৭ সালে বিশ্ব বাজারে ‘তেলবন্যা’র আভাস প্রাণঘাতীর পরিবর্তে ‘নন-লিথাল’ অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ ২৪ ঘন্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

যুদ্ধরত ইউক্রেনকে সারফেস টু এয়ার মিসাইল দিচ্ছে কানাডা

Anima Rakhi | আপডেট: ১১ জানুয়ারী ২০২৩ - ০১:০৭:২২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনে তা ইউক্রেনকে সরবরাহ করার ঘোষণা দিয়েছে কানাডা। 

গতকাল মঙ্গলবার মেক্সিকো সিটিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এ ঘোষণা দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ বলেছেন, যুক্তরাষ্ট্রের তৈরি এ প্রতিরক্ষা ব্যবস্থার মূল্যমান ৩০ কোটি ২০ লাখ মার্কিন ডলার।

তিনি আরো বলেছেন, ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় রাশিয়ার ব্যাপক বোমা হামলা ঠেকাতে কানাডা ন্যাশনাল এডভান্সড সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম (এনএএসএএমএস) ইউক্রেনকে দেয়ার প্রস্তাব করেছে। 

রাশিয়ার অবৈধ  ও অন্যায় হামলার বিরুদ্ধে লড়াইরত ইউক্রেনীয় জনগনের পাশে কানাডা অব্যাহতভাবে থাকবে বলেও আনন্দ উল্লেখ করেন।

এর প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, কানাডা স্পষ্টভাবে তার সমর্থন প্রমাণ করেছে।

এদিকে যুক্তরাষ্ট্র, নরওয়ে, স্পেন, জার্মানী ও ফ্রান্সও ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে।
 
সূত্র রয়টার্স।

কিউটিভি/অনিমা/১১ জানুয়ারী ২০২৩/দুপুর ১:০৪

▎সর্বশেষ

ad