ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

পারমাণবিক শক্তি বৃদ্ধি অব্যাহত রাখবে রাশিয়া

Anima Rakhi | আপডেট: ১১ জানুয়ারী ২০২৩ - ১২:৫৩:৩১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া তার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রধান নিশ্চয়তা হিসাবে পারমাণবিক শক্তি বিকাশ অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দেশটি প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।

মঙ্গলবার মস্কোতে সামরিক প্রধানদের সঙ্গে বছরের প্রথম বৈঠকে তিনি এসব কথা বলেন। খবর ইয়েনি শাফাক।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুদ্ধবিমান, বোমারু বিমান ও মনুষ্যবিহীন আকাশযান উভয় ক্ষেত্রেই রাশিয়ার মহাকাশ বাহিনীর যুদ্ধ ক্ষমতা বাড়ানো হবে।

তিনি বলেন, আমাদের তাৎক্ষণিক পরিকল্পনা হলো আধুনিক অস্ত্র দ্বারা অস্ত্রাগার প্রসারিত করা। একটি সমান গুরুত্বপূর্ণ কাজ হলো কর্মীদের সামরিক সরঞ্জাম এবং কৌশলগত গিয়ারকে স্বল্পতম সময়ে সর্বোচ্চ স্তরে নতুনভাবে সজ্জিত করা।

শোইগু রাশিয়ার সামরিক বাহিনীর উদ্দেশ্যে বলেন, ব্যবস্থাপনা এবং যোগাযোগব্যবস্থারও উন্নতি প্রয়োজন, যার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার একীকরণ অন্তর্ভুক্ত।

তিনি আরও বলেন, এসব প্রচেষ্টা রুশ বাহিনীর যুদ্ধ ক্ষমতা বাড়াবে। রাশিয়া ও তার মিত্রদের বিরুদ্ধে আগ্রাসন প্রতিরোধে সাহায্য করবে।

কিউটিভি/অনিমা/১১ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:৫৩

▎সর্বশেষ

ad