ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

মাগুরায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাবার ও শীতবস্ত্র বিরতণ

Ayesha Siddika | আপডেট: ০৪ জানুয়ারী ২০২৩ - ০৫:১৮:৪৮ পিএম

ডেস্ক নিউজ : বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরা জেলা ছাত্রলীগ ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ, দুস্থদের খাবার ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে। বুধবার দুপুরে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে এসব বিতরণ করা হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, সাবেক ছাত্রলীগ নেতা সোহেল পারভেজ দিপ, জাহাঙ্গীর হোসেন, শেখ জেরাউল ইসলাম ও মীর মেহেদী হাসান রুবেল।

আরও উপস্থিত ছিলেন কৃষক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপু, জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আছাদুজ্জামান কিশোর, শেখ মেহেদী হাসান সালাউদ্দিন ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হামিদুল ইসলামসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 

কিউটিভি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:১৮

▎সর্বশেষ

ad