ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালীতে নানা আয়োজনে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী 

Ayesha Siddika | আপডেট: ০৪ জানুয়ারী ২০২৩ - ০৪:২২:৩৩ পিএম
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে শিক্ষা উপকরণ বিতরণ, গাছ লাগানো ও র‌্যালিসহ নানা আয়োজনের মধ্যদিয়ে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় জেলা ছাত্রলীগের উদ্যোগে নোয়াখালী জেলা শহর মাইজদীর বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রথমে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। 

পরে নোয়াখালী জেলা শহরে খন্ড খন্ড র‌্যালি নিয়ে পিটিআই স্কুলের সামনে নেতাকর্মীরা জড় হন। সেখান থেকে একটি সুসজ্জিত র‌্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আ.লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, জেলা পরিষদ চেয়ারম্যান ও শহর আ.লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্ট, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান আরমান, ছাত্রলীগ নেতা রুবায়াত রহমান আরাফাত, নাজমুল হুদা বাপ্পি প্রমূখ।

কিউটিভি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:২১
▎সর্বশেষ

ad