ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

অঙ্কুশকে ভুলে নতুন কার প্রেমে মজেছেন ঐন্দ্রিলা?

Anima Rakhi | আপডেট: ০৪ জানুয়ারী ২০২৩ - ১১:১৯:৪৪ এএম

বিনোদন ডেস্ক : টালিউডের অন্যতম জনপ্রিয় জুটি হলেন অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। গত ১০ বছর ধরে চুটিয়ে প্রেম করছেন এ জুটি। একসঙ্গে অনেকটা পথ পেরিয়ে এসেছেন তারা। দেখেছেন একে অপরের বাস্তবতা। কাটিয়েছেন অনেক ভালো সময়। কিন্তু এরই মধ্যে কি হলো। অভিনেত্রীর ফোনের মেসেজ দেখে রীতিমতো ক্ষেপে গিয়েছিলেন অঙ্কুশ। 

তবে শুধু ফোনের মেসেজ নয়, অন্য একজনকে ভালোবেসে ফেলেছিলেন অভিনেত্রী এ সম্পর্কে থাকাকালীন। ভাবছেন এত ভালো সম্পর্ক এবং সোশ্যাল মিডিয়ায় নানান সুন্দর পোস্টের মাঝে এসব আবার কী?

গত বছর তারা মালদ্বীপ গিয়েছিলেন। তখন ছিল করোনার সময়। যাওয়ার সময় তারা কোভিড টেস্ট করিয়েছিলেন, ফেরার সময়ও। তবে ফেরার পথে টেস্ট করাতে গিয়ে অভিনেত্রীর করোনা রিপোর্ট পজিটিভ আসে। তখন তাদের বাধ্য হয়ে ২৩ দিন ওখানে থাকতে হয়। আর সেই সময়ই তিনি অন্য একজনের প্রেমে পড়েছিলেন অঙ্কুশকে ভুলে।

নিশ্চয়ই ভাবছেন কে যার প্রেমে ঐন্দ্রিলা পড়েছিলেন? তা হলে তিনি কোনো মানুষ নন। বরং একটি বিড়ালের প্রেমে পড়েছিলেন। হ্যাঁ, অভিনেত্রী সেখানে একটি বিড়াল পুষেছিলেন। আর তাকেই তিনি ভালোবেসে ফেলেছিলেন ভীষণ রকম। এই কথা অভিনেত্রী স্বয়ংং জানিয়েছিলেন। এ কথা অঙ্কুশ-ঐন্দ্রিলা দুজনের ভক্তরাই জানেন যে তারা পশুপ্রেমী। আর মালদ্বীপ গিয়েও তারা একটি বিড়ালকে পেয়ে যান। তাকেই তারা পোষ মানান।

আগামীতে অঙ্কুশের নতুন ওয়েব সিরিজ শিকারপুর মুক্তি পেতে চলেছে। এটাই অভিনেতার প্রথম ওয়েব সিরিজ। অন্যদিকে ঐন্দ্রিলাকে দেখা যাবে সাজঘরে। এ ছাড়া শ্বেতকালী ওয়েব সিরিজেও তাকে দেখা যেতে পারে। সেখানে তার সঙ্গে দেখা যাবে সৌরভ চক্রবর্তী এবং সাহেব ভট্টাচার্যকে। জি ফাইভে মুক্তি পেতে চলেছে এই ওয়েব সিরিজ। ফলে তারা যে বর্তমানে তাদের দুজনের কাজ নিয়ে ব্যস্ত সেটি বলাই বাহুল্য।

সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউটিভি/অনিমা /০৪.০১.২০২৩/ সকাল ১১.১৯

▎সর্বশেষ

ad