ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

রপ্তানি বহুমুখীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাণিজ্য মেলা : রাষ্ট্রপতি

Ayesha Siddika | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ - ০৭:৩১:৩৪ পিএম

ডেস্ক নিউজ : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘ডিআইটিএফ’ রপ্তানি বহুমুখীকরণ ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি দেশি-বিদেশি উৎপাদক, ক্রেতা-বিক্রেতা, রপ্তানিকারক-আমদানিকারক ও বিনিয়োগকারীদের মধ্যে যোগসূত্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’তিনি ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৩ উপলক্ষে আজ শনিবার এক বাণীতে এ কথা বলেন।

‘বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো’র যৌথ আয়োজনে আগামীকাল রবিবার থেকে ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) শুরু হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন,‘মেলায় অংশগ্রহণকারী দেশি-বিদেশি প্রতিষ্ঠান, ক্রেতাসাধারণসহ আয়োজক কর্তৃপক্ষকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই’।  

তিনি উল্লেখ করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সরকারের গৃহীত উদার বাণিজ্য নীতিসহ নানাবিধ সহায়তা প্রদানের ফলে দেশে বিনিয়োগ ও ব্যবসা খাতে সহায়ক পরিবেশ সৃষ্টি হয়েছে। আবদুল হামিদ বলেন, স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে সফলভাবে উত্তরণের ধারাবাহিকতায় বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তরের লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ এখন শিল্পোদ্যোক্তা, বিনিয়োগকারী ও আমদানিকারকদের নিকট আকর্ষণীয় গন্তব্য হিসেবে পরিচিতি লাভ করেছে। 

তিনি বলেন, পদ্মা সেতুসহ অবকাঠামো খাতে বেশকিছু মেগা প্রকল্প বাস্তবায়ন এবং বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির ফলে অর্থনীতিতে গতির সঞ্চার হয়েছে, যা বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ ও রপ্তানি আয় বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে। দেশি ও বিদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণ ও বৈচিত্র্যময় পণ্য সম্ভারের কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা একটি জনপ্রিয় বার্ষিক আয়োজন হিসেবে পরিচিতি পেয়েছে।’ 

‘আমি আশা করি, ডিআইটিএফ-২০২৩ রপ্তানি বহুমুখীকরণ ও বিনিয়োগ বৃদ্ধিতে এবং দেশি-বিদেশি উৎপাদক, ক্রেতা-বিক্রেতা, রপ্তানিকারক-আমদানিকারক ও বিনিয়োগকারীদের মধ্যে যোগসূত্র তৈরিতে গুরৃত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ 

 

 

কিউটিভি/আয়শা/৩১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩০

▎সর্বশেষ

ad