ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

লেস্টার ডিফেন্ডারের জোড়া আত্মঘাতী গোলে জয় লিভারপুলের

Ayesha Siddika | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ - ০৭:২৯:৫৬ পিএম

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয় পেয়েছে লিভারপুল ও ব্রেন্টফোর্ড। শুক্রবার রাতে যে পারফরম্যান্স দেখিয়েছেন ফায়েস, তাতে মনে হয় না ফায়েসের উপস্থিতিতে লেস্টারের ডিফেন্স শক্তিশালী হয়েছে। তার জোড়া আত্মঘাতী গোলেই লিভারপুলের কাছে ২-১ গোলে হারে লেস্টার। নিজেদের জালে বল ঢুকিয়ে অনাকাক্সিক্ষত রেকর্ডে ভাগ বসান তিনি।

পুরো ম্যাচের দল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল লিভারপুল। তবে প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি কেউই। চার মিনিটে লেস্টারকে এগিয়ে নেন ডেউসবারি-হল। এরপর ৩৮ ও ৪৫ মিনিটে বেলজিয়াম সেন্টার-ব্যাক ফাসের ভুলে জোড়া আত্মঘাতী গোল হজম করে লেস্টার সিটি। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। আরেক ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে ব্রেন্টফোর্ড।

এই জয়ে ১৬ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে লিভারপুল। আর ১৫ ম্যাচে ২৯ পয়েন্টে পাঁচে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ১৫ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ১৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে লেস্টার সিটির। আর ১৭ ম্যাচে পাঁচ জয় ও আট ড্রয়ে ব্রেন্টফোর্ডের পয়েন্ট ২৩।

 

 

কিউটিভি/আয়শা/৩১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৯

▎সর্বশেষ

ad