ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

নোয়াখালীতে পোলিং এজেন্টকে ৬ মাসের কারাদণ্ড

Anima Rakhi | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২ - ০৫:২৯:০৫ পিএম
নোয়াখালী প্রতিনিধি : নোয়খালীল সদর উপজেলার ৩নং নোয়ান্নই ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের শিবপুর মুসলিম হাই স্কুল কেন্দ্রে ভোট প্রদানে অনিয়মের অভিযোগে এক নারী পোলিং এজেন্টকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে তাকে এই সাজা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেন প্রিসাইডিং কর্মকর্তা সাজ্জাদ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, ওই বিদ্যালয়ে দায়িত্বে থাকা পোলিং এজেন্ট সুমি আক্তার (২৬) কে কেন্দ্রে ভোট প্রদানে অনিয়মের অভিযোগে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তোহিদুল আলম তাকে এই সাজা দেন। রায়ে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। অপরদিকে, ভোট গ্রহণ ও প্রদানে অনিয়মের অভিযোগে সহকারী প্রিজাইডিং অফিসার মো. আলী হোসেন (৪৮) কে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।  একই সাথে নির্বাচন চলাকালীন সময় পযন্ত  প্রিসাইডিং অফিসারের নিজ হেফাজতে রাখার নির্দেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত সুমি আক্তার (২৬) উপজেলার শিবপুর গ্রামের মনির চেয়ারম্যান বাড়ির রিয়াজ আহম্মেদের স্ত্রী। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জুলকার নাঈম বলেন, ভোট গ্রহণ ও প্রদানে অনিয়মের অভিযোগে  সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তোহিদুল আলম তাদের এই সাজা দেন।  

কিউটিভি/অনিমা/২৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৬

▎সর্বশেষ

ad